সিসি নিউজ।। নীলফামারীতে নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছে প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচ। এমন ব্যতিক্রমী আয়োজন করেছে জেলা জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদল। শুক্রবার দিনব্যাপী জেলা শহরের বড় মাঠে চলে এ আয়োজন।
এসময় দর্শকদের উদেদ্দেশ্যে নীলফামারী-০২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে ভোট প্রচারণা চালানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন মরহুমা বেগম খালেদা জিয়ার সাবেক একান্ত সচিব ও নৌবাহিনীর সাবেক কর্মকর্তা সাইফুল ইসলাম চৌধুরী ডিউক। খেলার উদ্বোন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য এম.এ. হাফিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহ্বায়ক এ.আর.এম রোকনুজ্জামান প্রধানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, জেলা বিএনপির সদস্য শেফাউল জাহাঙ্গীর আলম শেপু, জেলা জিয়া পরিষদের সদস্য সচিব শহীদ জাহাঙ্গীর আলম স্বপন বক্তব্য দেন। জেলা জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব আইনজীবী গোলাম মোস্তফা সজীব।
ক্রিকেট ম্যাচে মাসুদ পারভেজ ফোটন ও মোস্তফা সারোয়ার পল্লব দল এবং ফুটবল ম্যাচে জিয়া স্মৃতি সংসদ একাদশ ও কিশোরগঞ্জ একাদশ দল অংশগ্রহন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব গোলাম মোস্তফা সজীব বলেন, নির্বাচনী প্রচারণা মানেই শুধু সভা-সমাবেশ অনুষ্ঠি হয়। খেলাধুলা মানুষের সঙ্গে সহজ ও স্বাভাবিকভাবে যুক্ত হওয়ার একটি মাধ্যম। মাঠের পরিবেশে সাধারণ মানুষ, তরুণ ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত হয়। তাই আমরা ধানের শীষের প্রার্থী তুহিন ভাইয়ের নির্বাচনী বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিতেই খেলার আয়োজন করেছি।