Category: ক্রাইম
-

নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা
সিসি নিউজ।। নীলফামারী সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মমিনুর রহমান (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ৯ দিন ধরে হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রনায় কাতরাচ্ছে। এঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ রোববার (৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সদর…
-

রিক্সাচালককে মারধরের প্রতিবাদ করায় এসআইকে পিটিয়ে হত্যার অভিযোগ
সিসি নিউজ ডেস্ক।। ঢাকার সাভারে এক বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের বিশেষ শাখার এক উপ-পরিদর্শককে (এসআই) পিটিয়ে গুরুতর আহত করার কয়েক ঘণ্টার মধ্যে তাঁর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে আমিনবাজারের বড়দেশী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তার নাম মো. আলতাফ হোসেন (৫৮)। তিনি ঢাকার মালিবাগে পুলিশের বিশেষ শাখায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর…
-

মাদক কারবারে কোটিপতি, তবুও বস্তিতে বসবাস!
গাজীপুর প্রতিনিধি।। রাজধানীর কাছাকাছি অবস্থান, যোগাযোগব্যবস্থার সুবিধা এবং ঘনবসতিপূর্ণ এলাকা—সব মিলিয়ে গাজীপুরের টঙ্গী দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের জন্য গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে পরিচিত। টঙ্গীর হাজীর মাজার, ব্যাংক মাঠ, কেরানীরটেক, এরশাদ নগরসহ বিভিন্ন বস্তিতে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব এলাকায় ছোট-বড় মাদক কারবারিদের পাশাপাশি নারীদের একটি অংশও…
-

ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি
সিসি নিউজ ডেস্ক।। আলোচিত ডা. জাহাঙ্গীর কবির ও তার প্রতিষ্ঠান হেলথ রেভল্যুশন লিমিটেডের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তার বিরুদ্ধে ইনসুলিন বন্ধ করে ‘কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট’ গ্রহণ করার পরামর্শ দেওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডায়াবেটিক রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে। এ অভিযোগের তদন্তে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কমিটি গঠন করে…
-

আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, নারীসহ গ্রেফতার-৪
ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার ভোরে নিজ নিজ বসতবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। কারাগারে পাঠানো আসামিরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান নদীপাড়া এলাকার আল আমিন (২৬), রুহুল…
-

ট্রেনে যাত্রীকে ধর্ষণের ঘটনায় ৪ পুলিশ প্রত্যাহার
সিসি নিউজ ডেস্ক।। ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন। এর আগে গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনের ক্যান্টিন…
-

সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, ক্যান্টিনবয় গ্রেপ্তার ১
সিসি নিউজ।। ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তনগর ট্রেনের ক্যানটিনে চলন্ত অবস্থায় ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে ক্যানটিনবয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা-পুলিশ। গ্রেপ্তার সিদ্দিক নাটোরের লালপুরের আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মামলা দায়েরের পর সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বগুড়া আদালতে পাঠিয়েছে। খোঁজ…
-

বাল্যবিবাহ বন্ধের অভিযানে বর পক্ষের হামলা: বর-কনে সহ আটক ৩
সিসি নিউজ ডেস্ক।। নওগাঁর আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযান শেষে আটক বরকে ছিনিয়ে নিতে প্রশাসনের গাড়িতে হামলা চালানো হয়। এতে এক গ্রাম পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বর, কনে ও এক শ্রমিক দল নেতাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার বিশা ইউনিয়নের একটি গ্রামে এ…
-

ডিবি পুলিশ সেজে প্রতারণার ফাঁদ, খানসামায় আটক ২
সিসি নিউজ।। দিনাজপুরের খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়্যারলেস সেট, মোবাইল ফোন, ব্যাংকের চেক, এটিএম কার্ড, মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) দুপুরে আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটকরা হলেন ঠাকুরগাঁও সদর থানার গোয়ালপাড়া পূর্ব (শান্তিনগর) এলাকার মো. নুরুল…
-

ইয়াবা সেবনে বাধা দেওয়ায় ৪ খুন: পুলিশের হাতে আটক দুই তরুনের স্বীকারোক্তি
সিসি নিউজ ডেস্ক।। রাতের বেলায় ছাদে শব্দ। শব্দ শুনে দেখতে গিয়েছিলেন সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী। ছাদে গিয়ে দেখলেন, পরিচিত দুই তরুণ ইয়াবা সেবন করছে। বাধা দিয়েছিলেন তিনি। এরপর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একে একে নিভে যায় একটি পরিবারের চারটি প্রাণ। পুলিশ বলছে, নিজেদের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয়েই গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ১২…
-

চিরিরবন্দরে সাড়ে ৩৮ কোটি মূল্যের সাপের বিষ সহ আটক ৪
সিসি নিউজ।। দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি বিশেষ অভিযানে ৩৮ কোটি ৫৭ লক্ষ ৩ হাজার ৮০০ টাকা মূল্যমানের সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) যৌথ অভিযানিক দল। এ ঘটনায় সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানান দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি)…
-

নতুন মন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি
সিসি নিউজ ডেস্ক।। নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু ও আন্দালিভ রহমান পার্থ। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির। আজ শুক্রবার বঙ্গভবনে…
-

নীলফামারীতে চরের বালু বিক্রি ঠেকাতে গিয়ে ম্যাজিস্ট্রেটকে ভয়ভীতি প্রদর্শন, থানায় মামলা
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে চাড়ালকাটা নদীর চর কেটে বালু বিক্রি ঠেকাতে অভিযানে গিয়ে ভয়ভীতি ও বাধার সম্মুখীন হয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী। এঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে ৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…
-

জয়পুরহাটে বাদশা নামে এক যুবকের মরদেহ উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পদ্মপুকুর এলাকা থেকে বাদশা (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় আহত অবস্থায় মাইদুল ওরফে মাজেদুল ইসলাম (২২) নামে আরেক যুবককে উদ্ধার করা হয়। শনিবার সকালে এই ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাদশা ও মাইদুল একই উপজেলার আলমপুর গ্রামের আদর্শপাড়ার বাসিন্দা। পুলিশ…
-

তালাবদ্ধ রিকশা গ্যারেজে নৈশ প্রহরীর লাশ, মাথায় আঘাত
বিশেষ প্রতিনিধি।। প্রতিদিন যে রিকশা গ্যারেজেই ঘুমান আব্দুর রহমান। সেই গ্যারেজের ভেতর খুন হন তিনি। বাইরে থেকে শাটার নামানো, তার সঙ্গে ঝুলছিল তালা। সকালে সেই তালা কেটে গ্যারেজে ঢুকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মাথার পেছনে অন্তত চারটি আঘাতের চিহ্ন। ভেতরে একটি লকারও ভাঙাচোরা। তাহলে কি হত্যার পর লুটপাটের নাটক সাজানো হয়েছিল? নাকি লকার…
-

এএসআই নিয়োগ পরীক্ষায় সৈয়দপুরের মূলহোতাসহ দালালচক্রের ৪ সদস্য গ্রেপ্তার
সিসি নিউজ ডেস্ক।। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে সরাসরি শারীরিক পরীক্ষায় অংশ না নিয়েও ভুয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিলেন এক তরুণ। তবে শেষ রক্ষা হয়নি, কেন্দ্রের ‘ফেস ডিটেকশন’ পয়েন্টেই ধরা পড়ে যান তিনি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নীলফামারী, রংপুর ও ঢাকা থেকে উন্মোচিত হয় ১৭ লাখ টাকার চুক্তি করা এক বিশাল জালিয়াতি চক্রের সন্ধান।…
-

পাবনায় আ. লীগ নেতাকে গলা কেটে হত্যা
সিসি নিউজ ডেস্ক।। পাবনার আতাইকুলায় আব্দুস শুকুর (৪০) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে থানার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামানিকের ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। পরিবার ও…
-

ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় পিস্তলসহ যুবক গ্রেপ্তার
সিসি নিউজ ডেস্ক।। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় সন্দেহজনক একটি স্পোর্টস কারে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ সাজ্জাদ হোসেন আশিক (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার আশিক শাহআলী থানাধীন তুরাগ সিটির বাসিন্দা সাহাদাত…
-

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার
সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার ভোররাতে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ডিবি পুলিশের ওসি আব্দুল মোত্তাল্লিব সরকার। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাঈম মিয়া…
-

ঘটনাস্থল তারাগঞ্জ: ধর্ষণের সময় চিৎকার করায় গলা টিপে হত্যা
সিসি নিউজ ডেস্ক।। রংপুরের তারাগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রী (৯) হত্যা মামলায় গ্রেপ্তার মুজাহিদ ইসলাম (১৮) পুলিশের কাছে ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তারাগঞ্জ থানা চত্বরে সংবাদ সম্মেলনে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এই তথ্য জানান। পুলিশ সুপার বলেন, ‘শুক্রবার শিশুটিকে তার মা বকুনি দিলে সে অভিমান করে বাড়ি…