Category: সারাদেশ

  • খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, নিন্দা ও ক্ষোভ

    খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, নিন্দা ও ক্ষোভ

    সিসি নিউজ ডেস্ক।। খুলনা রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি সবার নজরে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে রেলস্টেশনের দেয়ালে জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্পের গ্রাফিতির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান…

  • সৈয়দপুরে সীলমোহরকৃত গুদাম হতে কীটনাশক চুরি: ওসিসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

    সৈয়দপুরে সীলমোহরকৃত গুদাম হতে কীটনাশক চুরি: ওসিসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে সীলমোহরকৃত গুদাম হতে নিষিদ্ধ ঘোষিত কীটনাশক চুরির ঘটনা ধামাচাপা দেয়ার অপরাধে  সাতজনের বিরুদ্ধে নীলফামারীর স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক বরাবরে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। বিচারিক কমিটির নীলফামারীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হক বসুনিয়া এ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দাখিলকৃত তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তরা হলেন, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম…

  • প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

    প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

    গাইবান্ধা প্রতিনিধি।। ঢাকার গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত পোশাক শ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়েছেন। আজ বুধবার (৪ নভেম্বর) বিকাল পাঁচটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় নিহত তৌফিকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। সেখানে তিনি নিহতের…

  • জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা

    জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা

    সিসি নিউজ ডেস্ক।। আগামী ১ ডিসেম্বর থেকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। সে অনুযায়ী, জানুয়ারিতে ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে নতুন কাঠামোর বর্ধিত মজুরি পাবেন শ্রমিকেরা। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য গঠিত অষ্টম নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে…

  • জয়পুরহাটে স্কুল পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে ক্লাস নিলেন ইউএনও

    জয়পুরহাটে স্কুল পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে ক্লাস নিলেন ইউএনও

    জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবিতে বিয়াম স্কুল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। আজ বুধবার বেলা ১১টার দিকে পাঁচবিবি-জয়পুরহাট সড়কের পাশে টেক্সটাইল মিল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে পরিদর্শনে যান তিনি। সকল শ্রেণিকক্ষ পরিদর্শনের এক পর্যায়ে তিনি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করেন। তাঁর পাঠদানের কৌশল ও আন্তরিকতায় শিশুরা মুগ্ধ ও মুখরিত হয়ে ওঠে। এ সময় তিনি সকল…

  • ব্রাহ্মণবাড়িয়ায় নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    ব্রাহ্মণবাড়িয়ায় নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    সিসি নিউজ।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। আজ বুধবার (৪ নভেম্বর) সকালে আশুগঞ্জ সার কারখানার দ্বিতীয় গেইট সংলগ্ন পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ছিলেন। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত…

  • শ্রমিক আন্দোলনে আহত গাইবান্ধার তৌফিক মারা গেছেন

    শ্রমিক আন্দোলনে আহত গাইবান্ধার তৌফিক মারা গেছেন

    সিসি নিউজ ডেস্ক।। গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের বাংলাবাজার এলাকায় সিং জিং জাপান হাসপাতালে মারা যান তিনি। নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। নিহতের চাচা বাচ্চু মিয়া…

  • ১২ কেজি এলপি গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম বাড়লো ২২৩ টাকা

    ১২ কেজি এলপি গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম বাড়লো ২২৩ টাকা

    সিসি নিউজ ডেস্ক।। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, প্রতি সিলিন্ডারের দাম বেড়েছে ২২৩ টাকা। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বিইআরসি। নতুন নির্ধারিত দাম আজ রাত ৮টা থেকে…

  • পোশাকশ্রমিকদের বিক্ষোভ: মিরপুরে ৫ মামলায় আসামি ১৩ হাজার, গ্রেপ্তার ২৯

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ: মিরপুরে ৫ মামলায় আসামি ১৩ হাজার, গ্রেপ্তার ২৯

    সিসি নিউজ ডেস্ক।। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা করা হয়েছে। এসব মামলায় অন্তত ১৩ হাজার জনকে আসামি করা হয়েছে। মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ২৯ জন। আজ সোমবার বিকেলে পুলিশের এডিশনাল ডিআইজি মহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। মহিদুল…

  • খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা

    খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা

    সিসি নিউজ ডেস্ক।। খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় নগরের রায়েরমহল বড় মসজিদের পেছনে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি তাঁতি দলের খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক। হুমায়ুন কবির রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ বাসায় বসবাস করতেন। বিগত সিটি…

  • দিনাজপুর বোর্ডের ৮ জেলার এইচএসসি ফলাফলে দ্বিতীয় অবস্থানে নীলফামারী

    দিনাজপুর বোর্ডের ৮ জেলার এইচএসসি ফলাফলে দ্বিতীয় অবস্থানে নীলফামারী

    সিসি নিউজ।। দিনাজপুর বোর্ডের অধীনে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ৮ জেলার মধ্যে নীলফামারী জেলা পাশের হারে দ্বিতীয় অবস্থানে রযেছে। এ জেলার পাশের হার ৪৯ দশমিক ৯২ ভাগ। শনিবার প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে। এ জেলায় মোট ১৩ হাজার ৫৭৯জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৬ হাজার ৭৭৯জন। পাশের হার ৪৯ দশমিক ৯২ ভাগ।…

  • নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু

    নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু

    সিসি নিউজ।। নীলফামারীতে শুরু হয়েছে তিন দিনের ইজতেমা। বৃহস্পতিবার সকাল থেকে জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিল মাঠে ওই ইজতেমা শুরু হয়। আয়োজকরা জানান, ইজতেমায় অংশ নিতে ঢাকা থেকে এসেছেন বাংলাদেশ তাবলিগ জামায়াতের সুরা সদস্য মাওলানা মুনির বিন ইউসুফসহ অনেকে। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরক্কো, নাইজেরিয়া, সুদান ও সৌদি আরবের ১২ জন বিদেশি নাগরিক অংশ নিয়েছেন। ইজতেমায়…

  • নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

    নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

    সিসি নিউজ ডেস্ক।। টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া এলাকায় নীল সাগর ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটীর উদ্দেশে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর ছেড়ে আসে। মির্জাপুর স্টেশন পার হওয়ার আনুমানিক ৫ কিলোমিটার যাওয়ার…

  • তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

    সিসি নিউজ ডেস্ক।। নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেন। পরে তাঁর মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ…

  • হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে

    হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে

    সিসি নিউজ ডেস্ক।। মাগুরার শালিখা উপজেলার বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি শালিখা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ এবং উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আসামিদের মাগুরার শালিখা আমলি আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক বর্ণালী রানী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে মাগুরা…

  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার

    সিসি নিউজ।। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। তবে ভোটগ্রহণের ঠিক আগের রাতে সরকারি দলের প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থনে অভিযোগ ওঠায় ৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করেছে নির্বাচন কর্তৃপক্ষ। ঠাকুরগাঁও-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদেরকে…

  • চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

    চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

    সিসি নিউজ।। দিনাজপুরে থামানোর সংকেত উপেক্ষা করে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। তাঁকে আটকাতে চলন্ত ট্রাকের দরজার হাতল ধরে ঝুলে পড়েন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহি শাহিনুর সরকার। প্রায় ৩০ মিনিটে ৫০ কিলোমিটার পথ ঝুঁকি নিয়ে পাড়ি দিয়ে কৌশলে উঠে যান ট্রাকের খালি ডালায়। এরপর প্রায় আড়াই ঘণ্টার ধাওয়া শেষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ধানখেতে ট্রাক ফেলে…

  • জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

    জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

    জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা পরিষদের  কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান  মাসুদ রানা প্রধান। ​কর্মশালার উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির…

  • রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

    রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

    বিশেষ প্রতিনিধি।। কক্সবাজার- টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার ইনানীর পাটুয়ারটেকের টুপটুপ রিসোর্ট এন্ড রেষ্টুরেন্ট এ অগ্নিকান্ডের ঘটনায় নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ১০ দিন পর বুধবার বেলা ৩ টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পোড়া রিসোর্টের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মুক্তা ঢাকার সাভারের আশুলিয়া গ্রামের মোস্তফা কামালের মেয়ে ও…

  • জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    জয়পুরহাট প্রতিনিধি।। নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ​মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান এবং দোয়া মাহফিলের আয়োজন করে জয়পুরহাট জেলা যুবদল। ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য আবু…