শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের তফসিল বৃহস্পতিবার

আপডেট :

ECনিউজ ডেস্ক: আগামী বৃহস্পতিবার উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে। ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ এ কথা জানিয়েছেন।

কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় যে সব কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনের সময়ও ওই সব কেন্দ্রে ভোট নেয়া হবে। নতুন করে কোন ভোটকেন্দ্র বাড়ানো হবে না।

ভোটার তালিকাও কোন রকম হেরফের হবে না বলে জানিয়েছেন ইসি শাহনেওয়াজ। প্রথম ধাপে ১৯ ফেব্রুয়ারি ১০২ টি উপজেলায় নির্বাচন হবে। দ্বিতীয় ধাপের নির্বাচন হতে পারে মার্চের মাঝামাঝি সময়ে। এছাড়া মার্চের তৃতীয় সপ্তাহে তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Comment