জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জলঢাকা উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নীলফামারী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম.এ.মান্নান, সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, অধ্যক্ষ জাহেদ আলী, জাকির হোসেন মাস্টার, আওয়ামীল নেতা অধ্যক্ষ এ.কে আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও থানা নেতৃবৃন্দ প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেলকে চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল ওয়াহেদ বাহাদুরকে ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়।