• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওয়ানডেতে সেঞ্চুরির নতুন রেকর্ড

kushol1437922104খেলাধুলা ডেস্ক : ২০১৪ পঞ্জিকা বর্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ৭৯টি সেঞ্চুরি দেখেছেন ক্রিকেটভক্তরা। কিন্তু চলতি বছর ইতিমধ্যেই সেই রেকর্ড অতিক্রম হয়ে গেছে।

শ্রীলঙ্কা-পাকিস্তান ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে নতুন এই রেকর্ড হয়। লঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরার সেঞ্চুরির মধ্য দিয়ে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ শতকের রেকর্ড তৈরী হয়েছে।

স্বাগতিক শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান পেরেরার সেঞ্চুরি এ বছরের ৮০তম। তবে গতবারের ৭৯ সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গার জন্য ২০১৫ বিশ্বকাপ টুর্নামেন্ট বেশ ভূমিকা রেখেছে।

ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপের ৪৯টি ম্যাচে সেঞ্চুরি হয় ৩৮টি। এর মধ্যে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহও দুটি সেঞ্চুরি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ