খেলাধুলা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৬ রান। ব্যাট করছেন তামিম ইকবাল (২) ও ইমরুল কায়েস (৪)।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হয়েছে ম্যাচটি।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। তাইজুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন নাসির হোসেন। প্রায় দশ মাস পর টেস্ট একাদশে জায়গা পেলেন নাসির। গত বছরের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষ টেস্ট খেলেছিলেন ডানহাতি এই অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকা দলেও রয়েছে একটি পরিবর্তন। উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি ককের পরিবর্তে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ডেন ভিলাস।
এর আগে চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ ড্র হয়েছিল।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, জুবায়ের হোসেন লিখন, মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা দল : হাশিম আমলা (অধিনায়ক), ডিন এলগার, ফাফ ডু প্লেসি, স্টিয়ান ফন জিল, জেপি ডুমিনি, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল, সাইমন হারমার, তেম্বা বাভুমা, ডেন ভিলাস।