• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :

মাশরাফি ও সাকিব আ.লীগের মনোনয়ন নেবেন রবিবার

সিসি নিউজ, ১০ নভেম্বর।। বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে ম্যাচের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলবেন।

মাশরাফি ও সাকিব রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মনোনয়ন ফরম কিনতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আসবেন।

মাশরাফি তার নিজ জেলা নড়াইল ও সাকিব আল হাসান তার নিজ ও মাগুরার নির্বাচনী আসনে ভোটের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, তারা মনোনয়নপত্র সংগ্রহের জন্য আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি কার্যালয়ে আসবেন। শনিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, আজ সকালে মাশরাফি ও সাকিব সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফোন করে জানিয়েছেন আগামীকাল তারা মনোনয়ন ফরম কিনছেন।

এর আগে চলতি বছরের ২৯ মে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের নির্বাচন করার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ