• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রদর্শনী ম্যাচে বিশ্ব একাদশের জয়

Razzak1439064449খেলাধুলা ডেস্ক : ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের সাহায্যার্থে মালয়েশিয়ান ক্রিকেট বোর্ড প্রদর্শনী ক্রিকেট ম্যাচ আয়োজন করছে। রবিবার মালয়েশিয়ার কিনরারা স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়। ওই ম্যাচে সনাৎ জয়সুরিয়ার নেতৃত্বে বিশ্ব একাদশ ৩৭ রানে জয় লাভ করেছে।

এ ম্যাচে খেলেছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার। তারা হলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, বর্তমান ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী।

বিশ্ব একাদশ আগে ব্যাটিং করে বিশ্ব একাদশ ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেছে। জবাবে খেলতে নেমে নেপাল জাতীয় দল নির্ধারিত ওভারের ৪ বল বাকী থাকতেই ৯৮ রানে অলআউট হয়ে যায়।

বিশ্ব একাদশের বোলারদের সামনে নেপালের ব্যাটসম্যানরা কেউই দাঁড়াতে পারেননি। রাজু রাইজালের ব্যাট থেকে সর্বোচ্চ ১৭ রান আসে। বিশ্ব একাদশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সুরেস নাভারান্থাম। এছাড়া বাংলাদেশের স্পিনার আব্দুর রাজ্জাক দূর্দান্ত বোলিং করেছেন। তিনি ৪ ওভার বোলিং করে এক মেডেনসহ ১১ রান খরচায় নিয়েছেন ২টি উইকেট।

অন্যদিকে সোহাগ গাজী এক ওভারে ১৫ রান খরচায় নিয়েছেন একটি উইকেট।

এর আগে টোয়েন্টি২০ ফরম্যাটের এ ম্যাচে টস জেতা বিশ্ব একাদশের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস। ম্যাচ সেরার পুরস্কারটিও ওঠে এ তরুণের হাতে। রাজ্জাক দুটি ছক্কায় ১৬ রান করে অপরাজিত ছিলেন। ছয় নম্বরে নেমে বাংলাদেশের সাবেক অধিনায়ক বুলবুল ২ রান করেছেন। এছাড়া করেছেন সোহাগ গাজী ৩ রান। উদ্বোধনী ব্যাটসম্যান জয়সুরিয়ার ব্যাট থেকে আসে ৬ রান।

সংক্ষিপ্ত স্কোর

বিশ্ব একাদশ : ১৩৫/১৯.৪ ওভার (স্টোইনিস ৪৮, ভেনুগোপাল রাও ২৩, আহমেদ ফায়েজ ১৮, আব্দুর রাজ্জাক ১৬*; অভিনাস ২/১৭, সিদ্বার্থ লোহানী ২/২০, রাজেশ পোলামি ২/৭, সারেদ ২/১৭)

নেপাল : ৯৮/১০, ১৯.২ ওভার ( রাজু রাইজাল ১৭, অনীল মণ্ডল ১৭; সুরেশ নাভারাতনাম ৩/২৭, রাজ্জাক ২/১১)

ফল : বিশ্ব একাদশ ৩৭ রানে জয়ী

ম্যাচ সেরা : মার্কাস স্টইনিস (অস্ট্রেলিয়া)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ