• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |

ভারতীয় ক্রিকেটারকে হত্যার হুমকি!

ভুবনেশ্বরখেলাধুলা ডেস্ক : ভারত জাতীয় দলের ক্রিকেটার ভুবনেশ্বর কুমার ও তার বাবাকে হত্যার হুমকি দিয়েছে অভিযুক্ত এক খুনি। পুলিশের তথ্যতমে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরেই হত্যার হুমকি দেওয়া হয়েছে। রোববার অবশ্য এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন ভুবনেশ্বরের বাবা।

একটি জমির জন্য অভিযুক্ত খুনি রণবীর সিংকে ৮০ লাখ টাকা দেন ভুবনেশ্বরের বাবা। কিন্তু অনেক দিন পেরিয়ে গেলেও জমি বুঝিয়ে দিচ্ছেন না রণবীর। জমি না পেয়ে টাকা ফেরত চান ভুবনেশ্বরের বাবা। কিন্তু তাকে টাকা ফেরত না দিয়ে উল্টো জীবননাশের হুমকি দেন রণবীর।

অভিযোগ পেয়ে পুলিশ অবশ্য বিষয়টি তদন্ত করে দেখতে শুরু করেছে। ভুবনেশ্বর কুমার বর্তমানে ভারত দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে রয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ