• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন |
শিরোনাম :

ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

Football1439463625খেলাধুলা ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচের ৩৪ মিনিটে অধিনায়ক শাওনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। ফিরতি বল পেয়ে বাম পায়ের জোরালো শটে বল জালে জড়ান শাওন।  তার গোলে ভর করে ১-০ গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ শাণাতে থাকে বাংলাদেশ। তবে পাল্টা আক্রমণ থেকে দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ভারতের রাহিম আলী গোল করে সমতা ফিরিয়েছেন। ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবারও বাংলাদেশকে এগিয়ে নেন সরওয়ার জামান নিপু (২-১)। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠে ছাড়ে বাংলাদেশের তরুণ ফুটবলাররা।

প্রথম ম্যাচে ভারত ৫-০ গোলে হারায় শ্রীলঙ্কাকে। আর বাংলাদেশ ৪-০ গোলে হারায় তাদের। ইতিমধ্যে শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

বাংলাদেশ স্কোয়াড : ফয়সল আহমেদ (গোলকিপার), শাওন হোসাইন (অধিনায়ক), ফাহিম মোর্শেদ, সরওয়ার জামান নিপু, মোহাম্মদ শাওন, সাদ উদ্দিন, মোহাম্মদ আতিকুজ্জামান, জাহাঙ্গীর আলম সজিব, খলিল ভুঁইয়া, মোস্তাজিব খান, ইমন খান।

ভারতের স্কোয়াড: মো. সাকলাইন খান, অজিন টম, মোহাম্মদ রাকিপ, মোহাম্মমদ শাহজাহান, অময় অবিনাশ মরাজকার, রাহিম আলী, জেরেমি লালদিনপুইয়া, আয়মল চংগমপিপা, রিবহাভ জতীন সারদেশী, সুরাব মেহের, প্রভুষ্কান সিং গিল (অধিনায়ক ও গোলকিপার)।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ