• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আপনিও হতে পারেন টাইগারদের জার্সির ডিজাইনার

Jersey1439719360খেলাধুলা ডেস্ক : ভাবুনতো, আপনার ডিজাইন করা জার্সি গায়ে বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নামছে। খেলছে। ধরাশায়ী করছে প্রতিপক্ষকে। কী স্বপ্নের মতো মনে হচ্ছে? এবার স্বপ্ন সত্যি হতে পারে আপনারও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহায়তায় রবি আয়োজন করতে যাচ্ছে ‘অদম্য জার্সি ডিজাইন কনটেস্ট।’ যার স্লোগান ‘তোমার ডিজাইনে জ্বলে উঠবে বাংলাদেশ ক্রিকেট দল’। এই প্রতিযোগিতায় সাধারণ ভক্ত থেকে শুরু করে পেশাদার ডিজাইনারও অংশ নিতে পারবে। প্রতিযোগিতা চলবে ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত।
এই সময়ের মধ্যে ভক্ত, সমর্থকদের পাঠানো ডিজাইনগুলো থেকে সেরা ১১টি ডিজাইন নির্বাচন করা হবে। সেগুলোতে কোড দিয়ে দর্শকদের ভোটের জন্য টেলিভিশনে প্রচার করা হবে। দর্শকদের এসএমএস ও অনলাইন ভোটে যে জার্সিটি সেরা নির্বাচিত হবে সেটা পড়ে খেলবে বাংলাদেশ দল। যিনি সেরা ডিজাইনার নির্বাচিত হবেন তিনি পুরস্কার হিসেবে পাবেন ৫ লক্ষ টাকা।
জার্সির ডিজাইন পাঠাতে পারবেন এই ই-মেইল ঠিকানায় jersey@rrobi.com..bd।
এ ছাড়া আপনি আপনার ডিজাইন করা জার্সিটি আপলোড করে জমা দিতে পারবেন এই  www.wearetigers.com.bd ওয়েবসাইটেও।
রোববার এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রবি’র চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ, বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন, মার্কেটিং অ্যান্ড কর্মাশিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ