• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে বাংলাদেশ

58870_1খেলাধুলা ডেস্ক: তৃতীয় সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলের প্রথম সেমিফাইনালে রোববার মুখোমুখি হয় আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। ম্যাচে দ্বিতীয়ার্ধে সাদ হোসেইনের করা গোলে ফাইনালের টিকেট অর্জন করে বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্যভাবে। ৫০ মিনিটে বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন সাদ।

সিলেট জেলা স্টেডিয়ামে চলমান এই ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বেলা ৩টায়। কিন্তু বৃষ্টির কারণে তা এক ঘন্টা পিছিয়ে বিকাল ৪টায় শুরু হয়েছে।

মাঠ কর্দমাক্ত থাকায় স্বাভাবিক ফুটবল নৈপুণ্য দেখাতে বেগ পেতে হয়েছে দুই দলকেই। এরপরও একাধিকবার গোলের সুযোগ পেয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের কিশোর ফুটবলাররা। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি কোনো দলই। শেষ অব্দি তাই গোলশূন্যভাবেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধের খেলা। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিট পরই গোলের দেখা পেয়েছে স্বাগিতকরা।

প্রসঙ্গত, সিলেটে চলছে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৬টি দেশের অংশগ্রহণে সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলের এই আন্তর্জাতিক আসর। গ্রুপ পর্বের খেলাশেষে সেমিফাইনালের টিকেট কাটেবাংলাদেশ, আফগানিস্তান, নেপাল ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে, বিদায় নিতে হয়েছে মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ