খেলাধুলা ডেস্ক : সিনসিনাটি মাস্টার্সের শিরোপা ধরে রেখেছেন রজার ফেদেরার। বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচকে হারিয়ে এই প্রতিযোগিতায় নিজের সপ্তম শিরোপা জিতেছেন সুইস তারকা।
সোমবার যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে অনুষ্ঠিত ফাইনালে জকোভিচকে ৭-৬ (৭-১) ৬-৩ গেমে হারান ফেদেরার। এর মধ্যে দিয়ে ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে হটিয়ে র্যাংকিংয়ের দুইয়ে উঠে এসেছেন ৩৪ বছর বয়সি এই সুইস তারকা।
অন্যদিকে নারী এককের শিরোপাও ধরে রেখেছেন র্যাংকিংয়ের শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামস। ফাইনালে রোমানিয়ার সিমোনা হালেপকে ৬-৩, ৭-৬ (৫) গেমে হারিয়ে ক্যারিয়ারের ৬৯তম শিরোপা জিতেছেন তিনি।