• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কখনোই বলিনি আর্জেন্টিনার হয়ে খেলব না : মেসি

মেসিখেলাধুলা ডেস্ক : পর পর দুই বছরে দুটি বড় টুর্নামেন্টের ফাইনাল- ২০১৪ সালে বিশ্বকাপের পর এ বছর কোপা আমেরিকা। শিরোপা জয়ের খুব কাছে এসেও স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। আর এসব ব্যর্থতার জন্য সবচেয়ে বেশি সমালোচনা শুনতে হয়েছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে।

কোপার ফাইনালে চিলির কাছে হারের পর আর্জেন্টিনার স্থানীয় পত্রিকাগুলোতে তো লেখাই হলো, জাতীয় দলের জার্সিতে খেলা ছেড়ে দিচ্ছেন মেসি। তবে এমন খবরে বেজায় চটেছেন চারবারের বর্ষসেরা তারকা। ইএসপিএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘জাতীয় দলের হয়ে খেলব না, এ কথা আমি কখনোই বলিনি।’

সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করে মেসি বলেন, ‘মিডিয়া একাধিকবার আমায় ‘হত্যা’ করেছে। ওরা চাইলেও আর আমাকে মারতে পারবে না৷ ওদের এসব খবরের সঙ্গে আমি অভ্যস্ত হয়ে গেছি।’

আগামী ৪ সেপ্টেম্বর বলিভিয়া ও ৮ সেপ্টেম্বর মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ইতিমধ্যেই মেসিকে অধিনায়ক করে ম্যাচ দুটি জন্য স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো। ম্যাচ দুটিতে নিজের সেরাটা দিয়েই খেলার কথা জানালেন মেসি, ‘সামনে আমাদের প্রীতি ম্যাচ রয়েছে। কোচ আমাকে মূল একাদশে রাখলে অবশ্যই নিজের সেরাটা দিয়ে খেলব।’

আর্জেন্টিনার জার্সিতে এ পর্যন্ত ১০৩ ম্যাচ খেলে ৪৬ গোল করেছেন ফুটবলের খুদে জাদুকর খ্যাত মেসি। আর ১০ গোল করলেই দেশের হয়ে সর্বোচ্চ গোল করা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে যাবেন তিনি। মেসির দুঃখ শুধু একটাই, এখনো জাতীয় দলের হয়ে বড় কোনো ট্রফি জিততে পারেননি। অলম্পিকে সোনা ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতাই এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে মেসির সেরা সাফল্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ