• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আইসিসিকে একহাত নিলেন রানাতুঙ্গা

রানাতুঙ্গাখেলাধুলা ডেস্ক: চলমান টেস্ট সিরিজে লড়ছে বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও শ্রীলঙ্কা। তবে হাইভোল্টেজ সিরিজ হলেও মাঠে দর্শক সংখ্যা খুবই সীমিত। বিশেষ করে পি সারা ওভালে কুমার সাঙ্গাকারার বিদায়ী টেস্টেও মাত্র ৭,০০০ দর্শকের উপস্থিতি দেখা যায়।শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য অর্জুনা রানাতুঙ্গা মনে করেন, টেস্টের এই দুর্গতির জন্য ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি দায়ী।

টেস্ট ক্রিকেটের ভবিষ্যত শুধুই অন্ধকার৷ তার জন্য একমাত্র আইসিসি-ই দায়ী৷ এমনটাই মনে করেন রানাতুঙ্গা। ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্যই আইসিসি টেস্ট ক্রিকেটকে পুনরায় চাঙ্গা করার কথা ভাবছে না। কারণ বাকি দু’টি ফরম্যাট থেকেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার আয় উঠে আসে বলেও ক্ষোভ উগরে দিলেন ৯৬-র বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কার এই অধিনায়ক।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ বিশ্বের প্রথমসারির দু’টো দল ক্রিকেট খেলছে কিন্তু গ্যালারি সেই ফাঁকাই থেকে যাচ্ছে। ভাবুন পি সারা ওভালে মাত্র সাত হাজার দর্শকের বসার ব্যবস্থা রয়েছে। সেখানে কুমার সাঙ্গাকারা ফেয়ারওয়েল টেস্ট খেলল। তাও প্রতিদিন লোক আসেনি। এসবই আইসিসি-র জন্য হয়েছে। ওরা ওয়ানডে আর টি-টোয়েন্টি থেকে পুরো টাকা তুলে নিচ্ছে। ফলে টেস্ট ক্রিকেটকে বাঁচানোর কোনও উদ্যেগই নেয় না ওরা।

তিনি আরো বলেন, ‘আইসিসি যদি ওদের মনোভাব না পাল্টায় তাহলে টেস্ট ক্রিকেটের ভবিষ্যত কিন্তু পুরো অন্ধকার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ