• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |

ব্রাজিল স্কোয়াডে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো

মার্সেলোখেলাধুলা ডেস্ক : যুক্তরাষ্ট্র সফরের জন্য দুই সপ্তাহ আগেই ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলেন ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা। কিন্তু ইনজুরির কারণে বারবার স্কোয়াডে রদবদল করতে হচ্ছে তাকে।

আগামী মাসে কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য স্কোয়াডে চতুর্থ পরিবর্তন এনেছেন দুঙ্গা। ইনজুরির কারণে বাদ পড়া ফিলিপে লুইসের বদলে স্কোয়াডে এসেছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো।

এর আগে ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েন চেলসির মাঝমাঠের জুটি রামিরেস আর অস্কার। তাদের বদলে স্কোয়াডে আসেন দুই মিডফিল্ডার লিভারপুলের কৌতিনহো আর বার্সেলোনার রাফিনহা।

এরপর ইনজুরির কারণে ছিটকে যান বার্সেলোনার ডিফেন্ডার দানি আলভেজ। তার জায়গায় স্কোয়াডে যোগ দেন মোনাকোর ফুলব্যাক ফাবিনিহো।

আগামী ৫ সেপ্টেম্বর নিউ জার্সির রেড বুল অ্যারেনায় কোস্টারিকার বিপক্ষে খেলবে ব্রাজিল। আর ৮ সেপ্টেম্বর ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ