• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :

আমাকে কখনো বাদ দেয়া যাবে না : বোল্ট

বোল্টখেলাধুলা ডেস্ক:  জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট বলেছেন যে তাকে কখনো এই প্রতিযোগিতা থেকে বাদ দয়ে যাবে না।

ইনজুরিতে আক্রান্ত হবার পরও ঝুঁকি নিয়ে বিশ্ব অ্যাথলেটিকস প্রতিযোগিতার রিলেতে শিরোপা জয়ের মাধ্যমে ট্রেবল স্বর্ণ পদক জয় করে নিয়েছেন জ্যামাইকান সুপার স্টার উসাইন বোল্ট।

জ্যামাইকার দলগত ইভেন্ট ৪*১০০ মিটার রিলেতে সবার আগে সামাপ্তি রেখায় নোঙ্গর ফেলেন বোল্ট। ফলে বিতর্কিত মার্কিন অ্যাথলেট জস্টিন গ্যাটলিনের সব প্রচেস্টাকে ব্যর্থ করে দিয়ে প্রতিযোগিতা থেকে ট্রেবল স্বর্ণ পদক নিশ্চিত করেন এর আগে ১০০ ও ২০০ মিটার ইভেন্টে স্বর্ণ জয়ী বোল্ট।

এটি শীর্ষ টুর্নামেন্টে বোল্টের পঞ্চমবারের মত ট্রেবল স্বর্ণপদক জয়ের ঘটনা। এর আগে ২০০৮ ও ২০১২ সালে যথাক্রমে বেইজিং ও লন্ডন অলিম্পিকেও ট্রেবল স্বর্ণ জয় করেছেন বোল্ট। এছাড়া বার্লিন ও মস্কোয় অনুষ্ঠিত যথাক্রমে ২০০৯ ও ২০১৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশীপেও ট্রেবল স্বর্ণ জয়ের দুর্লভ গৌরব অর্জন করেন জ্যামাইকার সুপার স্টার।

২০১১ সালে দেগুতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশীপের ১০০ মিটার ইভেন্টে ফলস স্টার্ট এর শিকার হলে ওই ইভেন্টে স্বর্ণ জেতা হয়নি বোল্টের। তবে ২০০ মিটার ও রিলেতে ঠিকই স্বর্ণ পদক জয় করেছিলেন বোল্ট।

বেইজিংয়ে ট্রেবল স্বর্ণ পদক জয়ের পর বোল্ট বলেন,‘ সবার ভুল ভেঙ্গে দেবার কারণে এই প্রতিযোগিতাটিকেই আমার সেরা অর্জন বলে মনে হচ্ছে।’

পিঠের ইনজুরির কারণে ২৯ বছর বয়সি এই তারকা অ্যাথলেটকে চলতি মৌসুমে ছয় সপ্তার জন্য ট্র্যাকের বাইরে থাকতে হয়েছে। বোল্ট বলেন, ‘এই মৌসুমটা আমার খুবই খারাপ কেটেছে। আশা করছি পরবর্তী মৌসুমটা এমন হবে না।”

তিনি আরো বলেন, “আমি এখানে এসেছি এটি প্রমাণ করার জন্য যে আপনি কখনো উসাইন বোল্টকে বাতিলের খাতায় লিখতে পারবেন না। আমি একজন চ্যাম্পিয়ন। যে কোন পরিস্থিতিতেই থাকি না কেন এর প্রমাণ আমি দিয়েছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ