• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

বঙ্গবন্ধু কাপ : দিনাজপুরের আয়োজক কমিটিকে আদালতের শোকজ

ফুটবলমাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট-১৫ এর আয়োজক কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং সাধারন সম্পাদকের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের হয়েছে। বিজ্ঞ আদালত নোটিশ প্রাপ্তির দুই দিনের মধ্যে বিবাদীগনকে কারণ দর্শানোর জবাব দাখিলের আদেশ প্রদান করেছেন।
দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা প্রতি বছরের ন্যায় এবারো ৬ষ্ঠ বারের মত বঙ্গবন্ধু কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট-১৫ এর আয়োজন করে। উদ্বোধনী খেলায় বিরল উপজেলা ক্রীড়া সংস্থা বনাম বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করে। কিন্তু খেলার নিয়মাবলীর ৪নং দফা অনুসরন না করে বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা বহিরাগত ৮ জন খেলোয়াড় নিয়ে খেলায় অংশ গ্রহন করে।
৪নং নিয়মে উল্লেখ রয়েছে, জেলার বহির্ভুত দেশী বা বিদেশী ৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এ শর্ত অনুসরন না করে জেলার বহিরাগত (দেশী-বিদেশী) কাশেম, ব্রাইট, মরু, মাসুদ, টরে, আর্নিকা, কাঞ্চন ও মিঠুসহ  ৮ জন খেলোয়ার খেলায় অংশ গ্রহণ করেছিল।
এ ঘটনায় বিরল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিকুল আজাদ মনি তাৎক্ষনিক আয়োজক কমিটির নিকট অভিযোগ দায়ের করেন। আয়োজক কমিটি অভিযোগ পাওয়ার পরও সুষ্ঠু সমাধান না করায় অবঃশেষে গত সোমবার (৭ সেপ্টেম্বর) জেলা দিনাজপুর সদর সহকারী জজ আদালতে বিরল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিকুল আজাদ মনি বাদী হয়ে বঙ্গবন্ধু কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট-১৫ এর আয়োজক কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সদস্য সচিব, বীরগঞ্জ ক্রীড়া সংস্থার সভাপতি ও সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে একটি মামলা নং-১৮৫/অন্য তারিখ-০৭-০৯-২০১৫ দায়ের করেন।
এ আবেদনের প্রেক্ষিতে দিনাজপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক আহসান হাবিব আয়োজক কমিটির আহ্বায়ক, সদস্য সচিবসহ বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, সাধারন সম্পাদকসহ ৪ জনকে নোটিশ প্রাপ্তির ২ দিনের মধ্যে কারণ দর্শানোর জবাব প্রদানের আদেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ