• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভারতকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ

BD11441703013খেলাধুলা ডেস্ক : আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল। কিন্তু পরের দুটি ম্যাচে পাকিস্তান ও আফগানিস্তানের হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ দল। টস জিতে ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
ব্যাট হাতে বাংলাদেশ দলের জয়ে অবদান রাখেন আমিন উদ্দিন ও শাহরিয়ার শামীম।  আমিন উদ্দিন ৪৩ বলে ৩ চারের সাহায্যে ৪৫ রান করেন। আর শামীম ৫০ বলে ১ চার ও ১ ছক্কায় ৪২ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া অপরাজিত ১৮ রান করেন অপূর্ব কুমার। ৫ রান করেন আলম খান। ২ রান করেন সুজন।  বল হাতে ভারতের দিনেশ ও দশরথ ১টি করে উইকেট নেন।

এর আগে ব্যাট হাতে ভারতের ইনিংসে অবদান রাখেন কুনাল (৪৫), আনসুল (২৬) ও ইয়েশ নেগি (১২)। বল হাতে বাংলাদেশের আলম খান ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। দ্রুপম ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ২টি উইকেট নেন।  ১টি করে উইকেট নেন রাসেল শিকদার, অপূর্ব কুমার ও জাহিদ হাসান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ