• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আফ্রিদির সঙ্গে আরশির অভিসার

Capture1খেলাধুলা ডেস্ক : শহিদ আফ্রিদির সঙ্গে দুবাই অবকাশযাপনে যান পাকিস্তানি মডেল ও অভিনেত্রী আরশি খান। সেটা নিয়ে ফলাও করে খবর প্রচার করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। আর তাতেই খেপেছেন পাকিস্তানি এ মডেল। আর ফাঁস করে দিলেন হাঁড়ির খবর। জানিয়েছেন, শহিদ আফ্রিদির সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি টুইট করেন, ‘হ্যাঁ আফ্রিদির সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। কার শয্যাসঙ্গী হব, সে ব্যাপারে ভারতীয় মিডিয়ার অনুমতি নিতে হবে নাকি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে সম্পর্কটা ছিল ভালোবাসার।’

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম আরশির বক্তব্য উল্লেখ করে লেখে, ‘আমি তার মতো একজন মানুষের শয্যাসঙ্গী হতে পারি। আমি আফ্রিদিকে পছন্দ করি এবং ওটা ছিল প্রথম দর্শনেই প্রেমে পড়া। আফ্রিদিও আমার অনুভূতি বুঝতে পেরেছেন। আমি প্রথম তার সঙ্গে সাক্ষাৎ করি দক্ষিণ মুম্বাইয়ের তাজমহল হোটেলে। আমরা ভালো বন্ধু হয়ে যাই। এরপর নিয়মিত ফোন ও চ্যাটের মাধ্যমে যোগাযোগ রাখি। আমরা দুবাইয়ে দুবার মিলিত হই। একবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়। তবে এটার জন্য আমার কোনো খারাপ লাগেনি। আমি আমার ব্যক্তিগত জীবনের সবকিছু বলতে চাই না। আমি জানতাম আফ্রিদি বিবাহিত। কিন্তু মিডিয়া সব সময় আমার পিছু লেগে ছিল। শুধু সুযোগ খুঁজছিল। তার চেয়ে ভালো, মিডিয়া যা জানতে চায় সেটা প্রকাশ করে দিই। সমস্যার সমাধান হয়ে গেল।’
তিনি আরো উল্লেখ করেন এখন আর আফ্রিদির সঙ্গে তার যোগাযোগ নেই। তবে আফ্রিদিকে এখনো তার সেরা বন্ধুদের একজন হিসেবে বিবেচনা করেন।
এর আগে অবশ্য তিনি কোনো ক্রিকেটারের সঙ্গে সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন। জানিয়েছিলেন ক্রিকেটাররা তার শুধুই বন্ধু। শহিদ আফ্রিদিও তাই। তবে এবার ফাঁস করলেন হাঁড়ির খবর। অন্যদিকে এই বিষয়ে পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র : জি নিউজ, ইন্ডিয়া ডটকম, এবিপি লাইভ ও আরশি খানের টুইটার অ্যাকাউন্ট।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ