• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন শাহাদাত

শাহাদাতখেলাধুলা ডেস্ক: গৃহকর্মীকে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন পেসার শাহাদাত হোসাইন। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেছেন, ‘মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শাহাদাত হোসেন রাজীব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে সকল ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কৃত থাকবেন।’ আগামী সপ্তাহে জাতীয় ক্রিকেট লীগ দিয়ে শুরু হবে ক্রিকেটের নতুন মৌসুম। মৌসুমের প্রথম টুর্নামেন্ট থেকেই খেলার সুযোগ হারাচ্ছেন তিনি।

শনিবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অনুষ্ঠানে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘ক্রিকেটার শাহাদাতের মামলা সংক্রান্ত ব্যাপারে বিসিবি পাশে থাকার সম্ভাবনা নেই। আর সে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবে কি না, তা বোর্ড সিদ্ধান্ত নিয়ে জানাবে। তবে আমার ব্যক্তিগত অভিমত, তার মতো অপরাধী ঘরোয়া ক্রিকেটে না খেলুক।’

তার এমন বক্তব্যের পরদিনই বোর্ডের অনুমোদন নিয়ে বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা।

শাহদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্প্রতি গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠে। এ ব্যাপারে শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। তারা দু’জনই এখন পলাতক আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ