• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

দিনাজপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

দিনাজপুর শিক্ষা বোর্ডদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বুধবার থেকে ৫ দিনব্যাপী ৪৪তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে। বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে এবং দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রফেসর আহমেদ হোসেন বলেন, ১৬ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দানে ৪৪তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দেশের ৯টি অঞ্চলকে ৪ ভাগে ভাগ করে খেলার আয়োজন ও কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
এই প্রতিযোগিতায় ৪২৪ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবেন। এর মধ্যে ২৬৪জন ছাত্র ও ১৬০ জন ছাত্রী। তাদের সহযোগিতা করার জন্য কন্টিনজেন্ট লীডার ৪জন, টিম লীডার ২৪ জন ও ৩০ জন কর্মকর্তা দায়িত্ব পালনব করবেন।
অঞ্চল অনুযায়ী চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লার সমন্বয়ে বকুল অঞ্চল, খুলনা ও বরিশালের সমন্বয়ে গোলাপ অঞ্চল, ঢাকা ও ময়মনসিংহের সমন্বয়ে পদ্ম অঞ্চল এবং রাজশাহী ও রংপুর অঞ্চলের সমন্বয়ে চাঁপা অঞ্চল নাম দিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলাধুলার মধ্যে সাতার ১১টি ইভেন্ট ১০৪ জন প্রতিযোগি, ফুটবলে ৩২০ জন প্রতিযোগি অংশগ্রহণ করবেন। সকল ইভেন্টে সর্বমোট ৪২৪ জন প্রতিযোগি অংশগ্রহণ করবেন।
প্রতিযোগিদের মধ্যে প্রথম স্থান অধিকারীকে ৫০ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ৪০ হাজার ও তৃতীয় স্থান অধিকারীকে ৩০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে সাধারণ পরিষদ থেকে সাংগঠনিক কমিটির জন্য ৭ লাখ ৯২ হাজার ১৬০ টাকা এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ২৫ লাখ ২৬ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা  বোর্ড।
প্রফেসর আহমেদ হোসেন আরো বলেন, প্রধান অতিথি হিসেবে ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দানে অনুষ্ঠিত ৪৪তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মনোরঞ্জনশীল  গোপাল এমপি, মোঃ শিবলী সাদিক এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর এলিয়াছ হোসেন, চেয়ারম্যান মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী ও দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন।
আগামী ২০ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মোঃ নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হুইপ ইকবালুর রহিম এমপি ও শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় স্কুুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ফারহানা হক, কলেজ পরিদর্শক ফারাজউদ্দীন তালুকদার, বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য, উপ-সচিব ড. আব্দুর রাজ্জাক, উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ আলতাফ হোসেন, সহকারী সচিব ইব্রাহিম আজাদ, সহকারী কন্ট্রোলার রাকিবুল হাসান,  জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন ও জাকির হোসেন লুলু উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ