• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তাসকিনের ভারত সফর শেষ

তাসকিনখেলাধুলা ডেস্ক: মাশরাফির মতোই দুর্ভাগ্য ভর করেছে যেন পেসার তাসকিন আহমেদের ওপর। একের পর এক ইনজুরিতে পড়ে নাকাল হতে হচ্ছে সম্ভাবনাময়ী এ পেসারকে। পাকিস্তান এবং ভারত সিরিজের পর ইনজুরির কারণে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বেশ কিছুদিন রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে রাখার পর পরীক্ষামূলকভাবে তাসকিনকে পাঠানো হয়েছে ‘এ’ দলের হয়ে ভারত সফরে।

কিন্তু; দুর্ভাগ্য ভারতে গিয়েও পিছু ধাওয়া করছে তাসকিনের। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে খেলতে নেমে শুরুতেই ইনজুরির কবলে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের এ পেসার। প্রথম ম্যাচে ৫ ওভার বলও করেছিলেন তিনি এবং একটি উইকেটও নিয়েছেন।

কিন্তু, সাইড স্ট্রেইনের ইনজুরিতে আক্রান্ত হয়ে ড্রেসিং রুমেই ফিরে যেতে হয়েছে এই পেসারকে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, চোটটা গুরুতরই। দ্রুত দেশে ফিরে আনা হচ্ছে তাসকিনকে। তার পরিবর্তে আগামীকাল ভারতে যাবেন পেসার কামরুল ইসলাম রাব্বি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ