• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুশফিকুর রহিমকে রাসিকের সংবর্ধনা

নরাজশাহী : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (টেস্ট) অধিনায়ক মুশফিকুর রহিমকে সংবর্ধনা ও ঈদের শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী সিটি করপোরেশন।

সোমবার বিকেলে মুশফিকুর রহিম নগর ভবনে পৌঁছালে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের নেতৃত্বে কাউন্সিলর ও কর্মচারীরা মুশফিকুর রহিমকে সাদর সম্ভাষণ জানান।

রাজশাহী নগরীতে টেস্ট অধিনায়কের আগমনকে স্মরণীয় করে রাখতে তাকে স্মারক ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার দেন দায়িত্বপ্রাপ্ত মেয়র। এ সময় মুশফিকুর রহিমকে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রাশেদুল হাসান।

সংবর্ধনা দেওয়ায় মেয়র ও পরিষদকে ধন্যবাদ জানিয়ে আগামীতে সাফল্যের জন্য সবার দোয়া কামনা করেন মুশফিকুর রহিম। রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর এবং প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ