• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকিস্তান সুপার লিগে খেলছেন সাকিব!

সাকিবখেলাধুলা ডেস্ক: ২০১৬ সালের ৪-২৫ ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের পরিকল্পনা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বিশ্ব ক্রিকেটের বড় কিছু তারকা খেলোয়াড়সহ মোট ২৫ জন বিদেশি ক্রিকেটারকে ওই আসরে নেওয়ার কথা জানিয়েছে পিসিবি।

পাকিস্তান সুপার লিগে খেলার কথা ইতোমধ্যেই নিশ্চিত করেছেন গেইল, ব্রাভো এবং পিটারসেনের মতো তারকা খেলোয়াড়রা। বাংলাদেশ থেকেও দুজন খেলোয়াড় ওই টুর্নামেন্টে খেলার কথা রয়েছে। ক্রিকইনফো দাবি করছে, বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও পিএসএলে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিশ্বসেরা এই অলরাউন্ডার কোনো দলের হয়ে খেলবে তা এখনো নিশ্চিত হয়নি।

রোববার পিসিবি এই প্রতিযোগিতার লোগো উন্মোচন করে। কাতারের কথা শোনা গেলেও ভেন্যু সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি তারা। গত সপ্তাহে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতে আসরটির আয়োজন করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য আর কিছুদিন অপেক্ষায় থাকতে হবে ক্রিকেটপ্রেমীদের।

লোগো উন্মোচনের কথা জানাতে গিয়ে ক্রিকইনফো লিখেছে, গ্রান্ট ইলিয়ট, কেভিন পিটারসেন, টিম ব্রেসনান, সাকিব আল হাসান, ব্রাভো, কিরন পোলার্ড, ড্যারেন স্যামির মতো তারকারা পিসিএলে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।

লোগো উন্মোচিত হলেও বিভিন্ন দলের মালিকানা নিয়ে এখনো কিছু পরিস্কার করেনি পিসিবি। কারা দল কিনছে, কারা সম্প্রচারের দায়িত্ব পাচ্ছেন-এসব বিষয়ে কিছু ধোঁয়াশা সৃষ্টি করে রেখেছি পাকিস্তান ক্রিকেট বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ