• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইতালীতে প্রবাসীদের ধাওয়া খেলেন বাণিজ্যমন্ত্রী

তোফায়েলসিসি ডেস্ক: ইতালীতে ক্ষুব্ধ প্রবাসীদের ধাওয়া খেয়ে হোটেলের লবি থেকে দৌঁড়ে নিজের স্যুইট রুমে পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার সকাল ৯ টার দিকে ইতালীর মিলানে এঘটনা ঘটে।

ইতালীর মিলানে অনুষ্ঠিতব্য এক্সপো মিলানো-২০১৫ উপলক্ষে আয়োজিত বাংলাদেশ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশে হোটেল লবিতে এলে আকস্মিকভাবে ক্ষুব্ধ প্রবাসী ও বিএনপি নেতাকর্মীদের ধাওয়ার মুখে পড়েন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ধাওয়া খেয়ে লবি থেকে বিক্ষোভরত প্রবাসীদের হাত থেকে নিজেকে রক্ষা করতে অবশেষে তিনি সেখান থেকে নিজের রুমে দৌঁড়ে পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করেন।

এ ঘটনার পর বাণিজ্যমন্ত্রী মিলান মহানগর পুলিশের প্রহড়ায় নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর এক্সপো মিলানো-২০১৫ উপস্থিত হন।

এই বিক্ষোভে নেতৃত্বদেন ইউরোপ বিএনপির সিনিয়র নেতা ও সুইডেন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ জিন্টু।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইতালী বিএনপির নেতা তাইফুর রহমান ছোটন, ঢালী নাসির উদ্দিন ও ব্রেসিয়া বিএনপির সভাপতি হালিম খান প্রমুখ।

উৎসঃ   আরটিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ