সিসি ডেস্ক: স্থানীয় সময় বুধবার রাত ১০টায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানযোগে নিউইয়র্কর জেএফকে বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ৮০ জনের এক বিশাল বহর নিয়ে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে এসেছেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে ‘অবাঞ্চিত’ ঘোষণা করে তাকে প্রতিরোধের জন্য বিএনপি নেতাকর্মীরা সন্ধ্যা থেকেই জেএফকে টার্মিনাল-৭ এর সামনে অবস্থান নেয়। এসময় তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিমানবন্দরের সামনে অবস্থান নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে। এ পর্যায়ে কোনো অপ্রীতিকর অবস্থা এড়াতে নিউইয়র্ক পুলিশের বিপুল সংখ্যক সদস্য টার্মিনাল-৭ এবং বিমানবন্দর এলাকায় অবস্থান নেয়।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনয়র সহ-সভাপতি প্রফেসর দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিমানবন্দরে সামনে বিক্ষোভে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতীফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপত সরাফত হোসেন বাবু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু প্রমুখ।