• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আগামীকাল আবার মুখোমুখি বাংলাদেশ-ভারত

156978_1খেলাধুলা ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও দুটি তিনদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ ‘এ’ দল এখন ভারতে রয়েছে। ইতিমধ্যে তিনটি ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ দল। আগামীকাল সিরিজের শেষ তিনদিনের ম্যাচে ভারত ‘এ’ দলের মুখোমুখি হবে মুমিনুল-নাসিররা।

ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি।

এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে। সবশেষ ভারতের রঞ্জি ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন কর্নাটকের বিপক্ষে প্রথম তিনদিনের ম্যাচে বাংলাদেশ হার মানে ৪ উইকেটে। তাই মুমিনুল বাহিনীর জন্য আগামীকালকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। জয় দিয়েই কিংবা ড্র করে তারা দেশে ফিরতে চাইবে।

এদিকে গলকাল কর্নাটকের একটি মসজিদে নামাজ আদায় করেন বাংলাদেশ দলের মুসলিম ক্রিকেটাররা। সেখানেই তারা ঈদ উদযাপন করেন। এর আগে দক্ষিণ আফ্রিকা সিরিজের কারণে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করা হয়নি জাতীয় দলের ক্রিকেটারদের। এবার ভারত সফরের কারণে আরো ১৫ ক্রিকেটার ঈদ করতে পারেননি পরিবার-পরিজনের সঙ্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ