• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আসছে না অস্ট্রেলিয়া টিম

157075_1খেলাধুলা ডেস্ক: নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফর আপাতত স্থগিত করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে টিম অস্ট্রেলিয়ার নিরাপত্তা ঝুঁকির সতর্কতা দেয়ার পর তারা এ সফর পেছানোর সিদ্ধান্ত নিয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে টিম অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিভাগের প্রধান আগামীকাল ঢাকায় আসছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার জেমস সাদারল্যান্ড।

তিনি আরো বলেন, ‘ডিপার্টমেন্ট অব ফরেইন অ্যাফেয়ারস অ্যান্ড ট্রেড (ডিএফএটি) সম্প্রতি বাংলাদেশে একটি সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করেছে। আমরা তাদের পরামর্শ নিয়েছি এবং সেই তথ্যের ওপর ভিত্তি করেই আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছি। আমরা মুলত টুরের জন্য সিকিউরিটি প্লানটা আরেকবার চেক করছি।’

জেমস সাদারল্যান্ড, ‘আমরা চাই ট্যুরটা হোক এবং সেজন্যই কাজ করছি। কিন্তু আমাদের খেলোয়ার এবং স্টাফদের নিরাপত্তার ব্যাপারটা এক নম্বরে, এ ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই।’

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে স্টিভেন স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায় আসার কথা ছিল আগামী সোমবার ২৮ সেপ্টেম্বর। এরপর মিরপুরে টানা চারদিন অনুশীলন শেষে ৩ অক্টোবর থেকে বিসিবি একাদশের বিপক্ষে ফতুল্লায় একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল অজিদের। এরপর ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ দিয়েই শুরু হওয়ার কথা ছিল টেস্ট সিরিজের। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ছিল ১৭ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ