• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |

অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

Walton_test_series1443440611খেলাধুলা ডেস্ক : অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে সফর পিছিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে দুই-এক দিনের মধ্যেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এদিকে অসিদের সঙ্গে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার বিকেলে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল ঘোষণার বিষয়টি জানায়। মূলত গত জুলাই-আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সিরিজের দলই অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ।

আগামী ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি হওয়ার কথা রয়েছে।

প্রথম টেস্টের বাংলাদেশ দল :

মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, নাসির হোসেন, মুমিনুল হক, সাকিব আল হাসান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শহীদ, তাইজুল ইসলাম ও জুবায়ের হোসেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ