খেলাধুলা ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির ফেসবুক পেজে প্রায় প্রতিদিনই দিনের সেরা ছবি হিসেবে একটি ছবি পোস্ট করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেট নিয়ে ক্রিকেটপ্রেমীদের পাগলামির বিভিন্ন গল্প ফুঁটে ওঠে সেই সব ছবিগুলোতে। বুধবার সেখানে দেখা গেল মজার এক ছবি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের পাশের একটি মাঠে ক্রিকেট খেলছিল স্থানীয় শিশু কিশোররা। আর সেই খেলার সময়েই ক্যামেরায় ধরা পড়লো পয়েন্টে দাঁড়ানো এক অনাকাংক্ষিত ফিল্ডার, দুই শিংওয়ালা সাদা বর্ণের এক ছাগল! ছবিটি নিয়ে নানা রকম মজাদার মন্তব্য করেছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ক্রিকেটপ্রেমীরা।