• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

গাড়ি দুর্ঘটনায় পড়েও অক্ষত রোনালদিনহো

ronaldinho11443869692খেলাধুলা ডেস্ক : দুই বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদিনহো গাড়ি দুর্ঘটনায় পড়েছেন। তবে সৌভাগ্যক্রমে গুরুতর আঘাতের হাত থেকে রক্ষা পেয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার।

মায়ের জন্মদিন উদযাপনের জন্য পোর্তো আলেগ্রোতে যাওয়ার পথে রাস্তায় দুর্ঘটনার শিকার হন রোনালদিনহো। তবে ভাগ্য সহায় থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান বার্সেলোনার প্রাক্তন এই তারকা। তবে জিনহুয়া জানিয়েছে, এই ঘটনায় কেউ গুরুতর আঘাত পায়নি।

ভয়াবহ এই দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়ার পর সামাজিক যোগযোগ মাধ্যমে এর ছবি পোস্ট করা হয়েছে। রোনালদিনহোর ভাই রবার্তো দি অ্যাসিস এ প্রসঙ্গে বলেন, ‘এটি মারাত্মক কোনো দুর্ঘটনা নয়। সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে এই যে, ভাগ্যক্রমে কেউ আহত হয়নি।’

ফুটবল ভক্তদের কাছে রোনালদিনহো সর্বদাই প্রিয় একটি নাম। একসময় দুর্দান্ত ড্রিবলিং এবং চমৎকার ফিনিশিংয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে মাঠে ধরে রাখতে পারতেন তিনি। বর্তমানে স্বদেশি ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে খেলছেন তিনি। গত মাসের ২৮ সেপ্টেম্বর ক্লাবটির সঙ্গে দেড় বছরের চুক্তি করেন ৩৫ বছর বয়সি তারকা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ