• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংসদ লিটনকে গ্রেফতারের দাবি বিএনপির

বিএনপিসিসি নিউজ : শিশুকে গুলি করার ঘটনায় গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

শুক্রবার সকালে সাংসদ লিটনের গুলিতে সৌরভ নামে একজন শিশু আহত হয় বলে অভিযোগ উঠেছে।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘বিনা ভোটে এমপি হওয়ায় তাদের কোনো জবাবদিহি নেই। তাদের পক্ষে দেশে কোনোভাবেই আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সে জন্য এ সরকারের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি নেই। অবিলম্বে এই সংসদ ভেঙে দিয়ে সব দলের অংশগ্রহণে নতুন নির্বাচন দিতে হবে।’

ক্ষমতাসীনরা দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘মানুষ এখন ঘরে-বাইরে কোথায়ও নিরাপদ বোধ করছে না।’

রিপন বলেন, ‘গাইবান্ধার সুন্দরগঞ্জে বিনা ভোটের এক এমপি পাখি শিকারের মতো গুলি করে এক শিশুকে পঙ্গু করে দিয়েছে। জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য শাহ আলমের বাবা আজিজুল হককে বৃহস্পতিবার রাতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শাসক দলের অস্ত্রবাজি, টেন্ডারবাজি আর দখলবাজির দৌরাত্ম্যে আজ মানুষ দিশেহারা হয়ে পড়েছে।’

বিএনপির এ মুখপাত্র বলেন, ‘সরকার একদলীয় কর্তৃত্ববাদী শাসনব্যবস্থাকে পাকাপোক্ত করার পথে অগ্রসর হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডারদের দিয়ে সরকার সারা দেশে বিএনপির পুনর্গঠন প্রক্রিয়ায় বাধা দিচ্ছে।’

শুক্রবার লক্ষ্মীপুর জেলায় প্রাক্তন সংসদ সদস্য আশরাফ উদ্দিনের বাড়িতে একটি ইউনিয়ন পর্যায়ের সম্মেলনে হামলা চালানো হয়। জেলার সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমানের গাড়ি ভাঙচুর করা হয়। স্থানীয় ছাত্রলীগের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘ইতালির নাগরিক খুন হওয়ার পর রংপুরে জাপানের নাগরিক খুন হওয়ার ঘটনা খুবই উদ্বেগজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা করি এবং দোষীদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার দাবি জানাই।’

রিপন অভিযোগ করেন, ‘সরকারের মন্ত্রী ও ঘনিষ্ঠ ব্যবসায়ীদের মালিকানাধীন কিছু গণমাধ্যম বিরোধী দলের দেওয়া বক্তব্য বিকৃত করে প্রকাশ করছে।’ গণতন্ত্র ও ভোটের ‘অধিকার প্রতিষ্ঠার’ সংগ্রামে গণমাধ্যমের কাছে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সানাউল্লাহ মিয়া, আবদুস সালাম আজাদ, শামীমুর রহমান শামীম, রফিক শিকদার উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ