• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৫ দফা দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদলসিসি নিউজ : আন্দোলনরত মেডিক্যাল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সমর্থন জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ছাত্রদল। দেশের সকল বিভাগীয় ও জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেন। সংগঠনের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এই বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে অবিলম্বে মেডিক্যালের ভর্তি পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার, গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবিতে এই কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।

এতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের কর্মসূচি সফল করার জন্য আহবান জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ