• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রীকে এরশাদের অভিনন্দন

এরশাদঢাকা : জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার দুপুরে রাজধানীর বনানীতে নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সফলতার জন্য জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত হওয়ায় জাতীয় পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’

প্রাক্তন রাষ্ট্রপতি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের ব্যাপক সফলতা অর্জন করার জন্যই প্রধানমন্ত্রী এ পুরস্কারে ভূষিত হয়েছেন। এতে বহির্বিশ্বে আমাদের মুখ উজ্জ্বল হয়েছে। বাংলাদেশি হিসেবে এই পুরস্কার পাওয়ায় আমরা সবাই খুশি।’

প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে সংবাদ সম্মেলনের তারিখ এক দিন পেছানো হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘গতকাল রোববার আমাদের সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থাকায় তার সম্মানে আমি আমার সংবাদ সম্মেলন এক দিন পিছিয়ে দিয়েছি।’

সংবাদ সম্মেলনে এরশাদ এবারের হজ ব্যবস্থাপনা ও বাংলাদেশ বিমানের শিডিউল বিপর্যয়ের জন্য সরকারের সমালোচনা করেন।

প্রাক্তন এই রাষ্ট্রপতি বলেন, ‘সরকারের অব্যবস্থাপনার কারণে এবার অনেকেই হজে যেতে পারেননি। হজ করেও ঠিক সময়ে বিমানে আসতে পারেননি। শিডিউল বিপর্যয়। হাজিদের চোখের জল দেখেছি। এটা কখনো কাম্য নয়। মানুষ বিমানে উঠতে চায় না, ভয় পায়। ২৫ বছর পর আমি একবার চড়তে গিয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। বিমানের এই অবস্থার জন্য সরকার দায়ী। মানুষের প্রতি দরদ নাই। হাজিদের প্রতি দরদ থাকলে এমন হতো না।’

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এরশাদ আরো বলেন, ‘দেশের প্রধান হিসেবে আপনি চেষ্টা করুন। তাহলে বিমানে মানুষের আস্থা ফিরবে।’

সংবাদ সম্মেলনে এরশাদ মেডিক্যাল ভর্তিচ্ছুদের আন্দোলনে সমর্থন জানিয়ে বলেন, ‘তাদের দাবি মেনে নিয়ে আবার নতুন করে পরীক্ষা হোক। যাতে মেধাবীরা সুযোগ পায়।’

বিদেশি হত্যায় আইএস জড়িত এবং বাংলাদেশে জঙ্গি তৎপরতা আছে কি না জানতে চাইলে এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, দুই বিদেশি হত্যায় আইএস জড়িত নয়। আইএস মধ্যপ্রাচ্যে যুদ্ধ করছে। তারা বাংলাদেশে আসবে কেন?’

বিএনপি-জামায়াত জড়িত কি না এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জড়িত থাকার কথা প্রধানমন্ত্রী বলেছেন। হয়ত তার কাছে তথ্য রয়েছে। তবে আমি জানি না, আমার কাছে কোনো তথ্যও নেই।’ বাংলাদেশে জঙ্গি তৎপরতার তেমন কোনো প্রমাণ নেই বলেও দাবি করেন এরশাদ। তিনি বলেন, ‘কথায় কথায় জঙ্গি তৎপরতার কথা বলা হলেও জাতি এতে বিশ্বাস করে না। জঙ্গিবাদের স্পষ্ট কোনো প্রমাণও নেই।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘কঠোর ব্যবস্থা নিন। চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তার করুন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করুন।’ এজন্য শুধু রাজনৈতিক সদিচ্ছা দরকার বলে মত ব্যক্ত করেন করেন হুসেইন মুহম্মদ এরশাদ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ