• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্রিকেটার শাহাদাতের রিমান্ড শুনানি বৃহস্পতিবার

sahadat-greftare_5869ঢাকা: গৃহকর্মী নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে রিমান্ডের এ আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) শফিক আহমেদ। আদালত আগামী আট অক্টোবর এ রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন। সোমবার সকালে ক্রিকেটার শাহাদাত সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। ওইদিন আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত শনিবার দিবাগত রাতে মালিবাগের পাবনা গলির বাবার বাসা থেকে শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালত জামিন ও রিমান্ড না মঞ্জুর করে তাকেও কারাগারে পাঠাতে এবং জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
গত ৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ কালশী থেকে গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীকে (১১) উদ্ধার করে। হ্যাপী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় একইদিন রাতে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে হ্যাপীকে নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী নিত্যকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ