• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নভেম্বরে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

ban-vs-zimbaখেলাধুলা ডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত মাসের শেষ দিকে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু নিরাপত্তার অজুহাত তুলে সফর বাতিল করে তারা। যে কারণে আর্থিকসহ নানা ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানানো হবে। আজ বিকালে বিসিবির ১২তম সভা শেষে এ কথা জানান প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

আগামী বছরের শুরুতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। নভেম্বরের সফরটা অনির্ধারিত। ৯ অক্টোবর দুবাইয়ে আইসিসির সভা। সেখানে অনুমোদন পেলে দুই বোর্ডের আলোচনায় ঠিক হবে চূড়ান্ত সূচী।

বোর্ড সভা শেষে নাজমুল হাসান পাপন বলেন,‘নভেম্বরে সময়টা ফাঁকা আছে। আমন্ত্রণ জানালে জিম্বাবুয়েও চাইবে এ সময় এসে সিরিজটা খেলে যাওয়ার জন্য। ৯ অক্টোবর দুবাইতে আইসিসির বৈঠকে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে সরাসরি আনুষ্ঠানিক প্রস্তাব দেবো। আশা করছি, তারা আমাদের প্রস্তাবে রাজি হবে এবং ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে।’

৯ অক্টোবর আইসিসির সভা শেষে ১০ অক্টোবর হবে এফটিপি ( ফিউচার ট্যুর প্ল্যান) নিয়ে আলোচনা। তখন বাংলাদেশের এফটিপি কিভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়েও আলোচনা করবেন বলে জানান বিসিবি প্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ