• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টি-টোয়েন্টি সিরিজে হেরেছে ভারত

india1444330958খেলাধুলা ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টিতেই দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল ভারত। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনে তৃতীয় ম্যাচটি তাই সিরিজের ফলাফলে প্রভাব ফেলত না। তবে ম্যাচটি ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণই ছিল।

প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে তৃতীয় টি-টোয়েন্টিতে জয় দরকার ছিল ভারতের। কিন্তু বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় বল মাঠে গোড়ানো তো দূরের কথা, টসই হয়নি ভারত-দক্ষিণ আফিকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে। এর ফলে তিন ম্যাচের সিরিজে জয়হীনই থাকল মহেন্দ্র সিং ধোনির দল।

বৃহস্পতিবার ইডেনে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ইডেনে বিকেলে বৃষ্টি হলেও সন্ধ্যার পর আর বৃষ্টি নামেনি। কিন্তু অনেক চেষ্টার পরও মাঠ খেলার উপযুক্ত করে তুলতে পারেননি মাঠকর্মীরা। আম্পায়াররা তিন দফা মাঠ পরিদর্শনের পর স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।

প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে আর দ্বিতীয়টিতে ৬ উইকেটে জেতা দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানেই সিরিজ জিতেছে। সিরিজসেরা নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনি।

আগামী রোববার কানপুরে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যেকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ওয়ানডের পর চার ম্যাচের টেস্ট সিরিজও খেলবে দুই দল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ