• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি

ক্রিকেটখেলাধুলা ডেস্ক : ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বাংলাদেশ সফর স্থগিত করেছে। বাংলাদেশ সফরে আসতে আগ্রহী হলেও ২০১৬ সালের এপ্রিলের আগে আসছে না তারা। তবে অস্ট্রেলিয়া না আসায় ওই সময়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। ইতিমধ্যে এই সিরিজের প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আফ্রিকার দলটি ১ নভেম্বর বাংলাদেশে আসবে। ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। ৬ নভেম্বর দ্বিতীয়টি। আর ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে।

ওয়ানডে সিরিজের পর দুদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ১৩ নভেম্বর দ্বিতীয় ও ১৫ নভেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে বিপিএলের কারণে একটি টি-টোয়েন্টি ম্যাচ কমে যেতে পারে।

সিরিজের সময়সূচি:-
তারিখ                      ম্যাচ
৪ নভেম্বর            প্রথম ওয়ানডে
৬ নভেম্বর            দ্বিতীয় ওয়ানডে
৮ নভেম্বর            তৃতীয় ওয়ানডে
১১ নভেম্বর            প্রথম টি-২০
১৩ নভেম্বর            দ্বিতীয় টি-২০
১৫ নভেম্বর            তৃতীয় টি-২০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ