খেলাধুলা ডেস্ক : নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের দেখাদেখি দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলও সফর স্থগিত করে। আইসিসি সভা শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে তারা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসবে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলও সফরে আসছে।
চলতি মাসের ২৮ তারিখ ৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলতে প্রোটিয়া নারী ক্রিকেট দল বাংলাদেশে আসবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক এবং মহিলা বিভাগের চেয়ারম্যান আবদুল আউয়াল চৌধুরী।
এ বিষয়ে বিসিবি পরিচালক বলেন, ‘আমাদের বিসিবি প্রেসিডেন্ট আইসিসি সভায় গিয়ে সাউথ আফ্রিকার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। তারই ভিত্তিতে ২৮ অক্টোবর আসছে ওরা এবং আগের মতোই পাঁচটি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে তারা।’