• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হুইপ ইকবালুর রহিমের শুভেচ্ছা

ইকবালুরদিনাজপুর প্রতিনিধি : শারদীয় দূর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠাই এই উৎসবের মূল চেতনা। বাংলাদেশে ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক মহামিলনক্ষেত্র।
আমাদের দেশের জনগণ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। তাই বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় গোটা দেশ যেন আনন্দে মুখরিত হয়ে ওঠে এবং যে কোন ধর্মীয় উৎসবে অন্য ধর্মের লোকেরাও যথারীতি সম্মান প্রদর্শন করে থাকেন।
দুর্গা পূজার আনন্দের সাথে একাত্বতা প্রকাশ করে হিন্দু সম্প্রদায়ের ধর্মের অব্যাহত সুখ ও সমৃদ্ধি কামনা করছি। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষ চেতনার আলোকে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর।
আমি ‘শারদীয় দুর্গোৎসবের’ সাফল্য কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ