• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এমপি লতিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

লটিফ - Latifচট্টগ্রাম : বঙ্গবন্ধুর ছবি বিকৃতির দায়ে চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে দুটি মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে এই দুটি মামলা দায়ের করেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন আহমেদ রবি এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম বেলায়েত হোসেন।

একটি মামলার বাদী সাইফুদ্দিন আহমেদ রবির আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী জানান, বঙ্গবন্ধুর ছবি বিকৃতির দায়ে এম এ লতিফ এমপির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। অপর মামলার আইনজীবী রনি কুমার দে জানান, এমপি লতিফের বিরুদ্ধে বাদী বেলায়েত হোসেনের দায়ের করা মামলাটি আদালত গ্রহণ করেছেন। পরে এ ব্যাপারে আদেশ দেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ