• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডখেলাধুলা ডেস্ক: প্রথম দুই ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারের পথে অনেকখানি এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। আজ নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ২২ রানে হারিয়ে এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে কিউইরা। ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রানে থেমে গেছে পাকিস্তানের ইনিংস।

শুরুটা অবশ্য দারুণভাবেই করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার সারজিল খান ও আহমেদ শেহজাদ। প্রথম ৩৩ বলে যোগ করেছিলেন ৬৫ রান। এর মধ্যে ৪৫ রানই এসেছিল সারজিলের ব্যাট থেকে। কিন্তু ষষ্ঠ ওভারে সারজিল আউট হওয়ার পরেই পথ হারায় পাকিস্তান। রান সংগ্রহের গতি কমে যায় অনেকখানি। ৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল: ৭৯/১। পরের পাঁচ ওভারে পাকিস্তান সংগ্রহ করেছে মাত্র ২৫ রান। হারিয়েছে দুইটি উইকেট। ১৩তম ওভারে আউট হওয়ার আগে ৩০ রান করেছেন শেহজাদ।

শেহজাদ আউট হওয়ার পর চাপের মুখে ব্যাট করতে নেমে আশা জাগিয়েছিলেন অধিনায়ক শহীদ আফ্রিদি। কিন্তু তিনিও খুব বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। ১৬তম ওভারের প্রথম বলে আউট হয়েছেন ৯ বলে ১৯ রান করে। আফ্রিদি আউট হওয়ার পরেই প্রায় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের হার। শেষপর্যায়ে উমর আকমলের ২৪ ও শোয়েব মালিকের ১৫ রানের ইনিংস দুইটি পাকিস্তানের হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে। শেষ পাঁচ ওভারে একটি বাউন্ডারিও হাঁকাতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ডের পক্ষে দারুণ বোলিং করে দুইটি করে উইকেট নিয়েছেন মিচেল সান্টনার ও অ্যাডাম মিল্ন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার মার্টিন গাপটিলের ৪৮ বলে ৮০ ও রস টেলরের ৩৬ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৮০ রান জমা করেছিল নিউজিল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ