• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন |

শ্রীলঙ্কার সঙ্গে দক্ষিণ আফ্রিকাকেও বিদায় করলো ইংল্যান্ড

srilankaখেলাধুলা ডেস্ক: ১৫ রানেই নেই ৪ উইকেট। শ্রীলঙ্কার শোচনীয় পরাজয় লেখা হয়ে গিয়েছিল তখন। কিন্তু ফিনিক্স পাখির মতো কোথা থেকে যেন হঠাৎ জেগে উঠলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ আর চামারা কাপুগেদারা। দু’জনের ৮০ রানের দুর্দান্ত এক জুটি। শুরু করলো আবারো লঙ্কানদের জয়ের স্বপ্ন দেখানো।

কিন্তু শেষ পর্যন্ত পারলো না আর শ্রীলঙ্কা। ৫৪ বলে ম্যাথিউজের অপরাজিত ৭৩ রানের ইনিংসও পারেনি। ইংল্যান্ডের কাছে হেরে গেলো ১০ রানে। একই সঙ্গে বিদায় নিলো শ্রীলঙ্কাও। লঙ্কানদের সঙ্গে দক্ষিণ আফ্রিকাকেও বিদায় করে দিলো ইংল্যান্ড। শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রু-১ এর দ্বিতীয় দল হিসেবে যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড!

দক্ষিণ আফ্রিকার আরো একটি ম্যাচ বাকি রয়েছে। শ্রীলঙ্কা জিতলে হিসাব-নিকাশটা কঠিন হয়ে যেতো। ইংল্যান্ড, শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার মধ্যেই নিকেশ করতো হতো কে যাবে সেমিতে। কিন্তু সেই জটিল হিসাব-নিকাশ আর অবশিষ্ট রাখলো না ইংল্যান্ড। সব চুকিয়ে দিয়ে তারাই ওয়েস্ট ইন্ডিজের পর সেমির টিকিট নিশ্চিত করে নিলো।

ইংল্যান্ডের ছুড়ে দেয়া ১৭১ রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে ১৫ রানে ৪ উইকেট হারালেও শেষ পর্যন্ত লঙ্কানরা থেমেছে ৮ উইকেটে ১৬১ রানে গিয়ে। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। অ্যাঞ্জেলো ম্যাথিউজ সবগুলো বলে স্ট্রাইকে থাকলেও নিতে পেরেছেন মাত্র ৫ রান। বিগ হিটের আশা করে ভেন্ডারসিকে সুযোগই দিলেন না তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ