ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রাজধানীর যাত্রাবাড়ী থানায় নাশকতার মামলায় খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হাসান মোল্লা বুধবার খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। আগামী ২৭ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।