• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শামা ওবায়েদসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শামাঢাকা: বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এক মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ, প্রেস সচিব মারুফ কামাল খানসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার মামলাটির চার্জশিট আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।

এর আগে বাড্ডা থানায় ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে দায়ের হওয়ার এ মামলায় ৬০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। চার্জশিটে শামা ওবায়েদ, মারুফ কামাল খান, শিরিন সুলতানা ও সালাউদ্দিনসহ ১৬ জনকে পলাতক দেখানো হয়।

বুধবার মামলাটি আমলে নিয়ে পলাতক ১৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ