• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

আ.লীগের কাউন্সিল ১০-১১ জুলাই, প্রস্তুতি কমিটি গঠন

New Rose Cafe, Saidpur

আ’লীগঢাকা: আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। সফলভাবে কাউন্সিল সম্পন্ন করতে প্রস্তুতি কমিটি গঠন করেছে ক্ষমতাসীন দলটি। এ কমিটিকে সহযোগিতা করতে ৯টি উপ-কমিটিও গঠন করা হয়েছে।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এসব তথ্য জানান।

কাউন্সিলের প্রস্তুতি কমিটির বিষয়ে সংবাদমাধ্যমকে অবহিত করতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কাউন্সিলের প্রস্তু তি কমিটির সভাপতি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সদস্য সচিব করা হয়েছে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। লাগাতার বৈঠক চলতে থাকবে।

সম্মেলন সম্পর্কে তিনি বলেন, ‘এবারের সম্মেলন হবে উত্সবমুখর এবং এবারও সম্মেলন থেকে অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হওয়ার হওয়ার কথা ছিলো। কিন্তু ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কারণে দলীয় কাউন্সিল পিছিয়ে দেয় ক্ষমতাসীন দলটি।

পরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে কাউন্সিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

২০১২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। তিন বছর মেয়াদী বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে গত ডিসেম্বর মাসেই। পরে গত জানুয়ারিতে কমিটির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ