• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন নিশ্চিত করুন

জিএম কাদেরঢাকা: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
রবিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার জাতীয় পার্টি মনোনীত ইউপি নির্বাচনের প্রার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, চলমান ইউপি নির্বাচনে আমার ভোট আমি দেব, তোমাদের ভোটও আমি দেব-এই নীতি চলছে বলে জনগণ বলছে। যে নির্বাচনে জনগণের ভোটাধিকার থাকে না, সে নির্বাচন কখনও দেশে শান্তি বয়ে আনতে পারে না। আর সে জন্যই নির্বাচনে সহিংসতার পাশাপাশি প্রাণহানির ঘটনা বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।
জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি তার বক্তব্যে বলেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। যে কোনো পরিস্থিতিতে জাতীয় পার্টির ইউপি প্রার্থীদের নির্বাচনের মাঠে থাকতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, সিনিয়র যুগ্ম-মহসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার এমপি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ