• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

জাসদে ঐক্যের হাওয়া

New Rose Cafe, Saidpur

জাসদসিসি ডেস্ক: বিভক্ত জাসদে ঐক্য এখন সময়ের ব্যাপার। বৃহস্পতিবার রাতে লুৎফা তাহেরের বাসায় দুই পক্ষের নেতারা বসেছিলেন। সেখানে প্রাথমিক আলোচনায় দুইপক্ষই ঐক্যে রাজি হয়েছেন। তবে দাবি দাওয়া নিয়ে আরও আলোচনা হবে বলে জানিয়েছেন নেতারা।

এ বিষয়ে জাসদের ইনু নেতৃতাধীন অংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, আমরা আলোচনা করছি। দুইপক্ষই ঐক্যে সম্মত হয়েছি। কিছু দাবি দাওয়া আছে, ওসব নিয়ে আরও আলোচনা হবে। এরপরই চূড়ান্ত ঐক্যে রুপ নিবে সবকিছু।

এর আগে অন্য অংশের সভাপতি নুরুল আম্বিয়া জানিয়েছিলেন, দুই পক্ষই আলোচনায় বসেছে। ঐক্য হলে গণমাধ্যমকে জানানো হবে।

প্রসঙ্গত, গত মার্চে দলের কাউন্সিল অধিবেশনে দুই ভাগে ভাগ হয়ে যায় জাসদ। একপক্ষের নেতৃত্ব নেন হাসানুল হক ইনু ও শিরীন আখতার। আর অন্যপক্ষের নেতৃত্বে আসেন নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান।

এরপরই দলের সিনিয়র নেতারা ঐক্য প্রক্রিয়ায় উদ্যোগী হন। ইনুকে সভাপতি মেনে অন্য অংশটি ঐক্যে রাজী হয়েছিল, আবার ইনুও ঐক্যের জন্য প্রয়োজনে সভাপতি পদ ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এরপরও ঐক্য প্রক্রিয়া আলোর মুখ দেখেনি।

এরইমধ্যে দলীয় প্রতীক ও স্লোগান নিয়ে উভয়পক্ষই নির্বাচন কমিশনের মুখোমুখি হয়েছিলেন। কমিশনের রায়ে ইনু অংশই এর বরাদ্দ পায়। ফলে বিদ্রোহী অংশের সংসদ সদস্য পদ থাকা নিয়েও প্রশ্ন দেখা দেয়। এমন পরিস্থিতিতেই ঐক্যের কাছাকাছি চলে এসেছে দুই পক্ষই। দলটির একটি সূত্র জানিয়েছে, ইনুকে সভাপতি মানতে বিদ্রোহীদের আপত্তি নেই। সেক্ষেত্রে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসতে পারে। আর সেজন্য কিছু প্রক্রিয়া সারতে কিছু সময়ের প্রয়োজন রয়েছে দলটির।

উৎসঃ   পরিবর্তন ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ